ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৫ ০৯:০১ পিএম

সুনামগঞ্জের হাওরে ধানকাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের হাওরে ধানকাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক:   সুনামগঞ্জের দিরাই উপজেলার চন্দ্রিপুর গ্রামের বারাম হাওরে বজ্রপাতে ইকবাল হোসেন (৩৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

মারা যাওয়া ইকবাল ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি বারাম হাওরে ধানকাটা শ্রমিকের কাজ করতে এসেছিলেন। 

আরও পড়ুন

পুলিশ জানায়, হাওরের ধান কাটার জন্য শ্রমিক হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার বারাম হাওরে যান ইকবাল। মঙ্গলবার সারাদিন হাওরে ধান কাটেন তিনি। সন্ধ্যায় হাওর থেকে ধানের মালিকের বাড়ি ফিরছিলেন তিনি। এসময় ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে তিনি মাটিতে পড়ে যান। পরে হাওরের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। 

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “কয়েকদিন আগে ভোলা থেকে ধান কাটা শ্রমিক হিসেবে সুনামগঞ্জে আসেন ইকবাল। আজ বজ্রপাতে তিনি মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী

১

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

২

অবৈধ কয়লা তৈরির ৪৫টি চুল্লি গুড়িয়ে দিল প্রশাসন

৩

ইয়েমেনের রাজধানীতে ফের বিকট বিস্ফোরণ

৪

৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

৫

‘২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

৬