ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৫ ১০:৪৫ এএম

সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্টে বৃষ্টির বাগড়া

সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্টে বৃষ্টির বাগড়া,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে জিম্বাবুয়ে লিড নিয়েছিল ৮২ রানের। দ্বিতীয় ইনিংসে এখনও ২৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বৃষ্টি হানা দিয়েছে সিলেটে। যার কারণে তৃতীয় দিনের খেলা শুরু হয়নি এখনও।

সিলেটে গত রাতে ভারি বৃষ্টি হয়েছে। আজ সকালেও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, থামার কোনো লক্ষ্মণই দেখা যাচ্ছে না। যার ফলে তৃতীয় দিন সকালের খেলা প্রায় আধঘণ্টা পেরিয়ে গেলেও শুরু হয়নি এখনও।

রাত থেকে বৃষ্টি চলছে। যার ফলে খেলা যে শুরু হতে দেরি হবে, তা অনুমিতই ছিল। যে কারণে দুই দলও অনেক দেরি করে এসেছে মাঠে। ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও দুই দল স্টেডিয়ামে এসেছেই ১০টা বাজে।

আরও পড়ুন

মাঠের পিচ ঢাকা আছে কভারে। তবে বাকি মাঠে কভার নেই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা বেশ ভালো। তাই সে নিয়ে খুব একটা চিন্তা নেই। চিন্তা যা নিয়ে আছে, তা হলো বাংলাদেশের ব্যাটিং। প্রথম দিনে মোটামুটি ভালো শুরুর পরও শেষ দেড় সেশনে ৮ উইকেট খুইয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটা অতটা ভালো না হলেও নেহায়েত মন্দ হয়নি। তবে দলের হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ‘রেওয়াজ’ এমন শুরুর পরও স্বস্তি দিচ্ছে না আদৌ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪৭ জনের সরকারি চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের পদবিতে পরিবর্তন

২

মদিনা গ্রুপে জনবল নিয়োগ, ৪ জেলায় কাজের সুযোগ

৩

নভোএয়ারের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৪

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা

৫

‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি’, স্ত্রীর জন্মদিনে ওমর সানী

৬