ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ মার্চ, ২০২৫ ১২:১১ পিএম

ফেসবুক স্টোরি থেকেও এখন আয় করা যাবে

সংগৃহিত,ফেসবুক স্টোরি থেকেও এখন আয় করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিকমাধ্যম। সব বয়সি ব্যবহারকারী আছে ফেসবুকের।

ফেসবুক থেকে আয় করার নানা উপায় এনেছে মেটা। ফেসবুক ভিডিও, রিলস, পেজ থেকে আয় করা যায়। এখন ফেসবুকের স্টোরি থেকেও আয় করার ব্যবস্থা আনছে মেটা। প্রতিদিন এক বা একাধিক স্টোরি শেয়ার করেন ফেসবুকে। কখন কি হচ্ছে, বিশেষ কোনো মুহূর্ত বা কোনো ছবি স্টোরি দিচ্ছেন।

ফেসবুক পাবলিক স্টোরিগুলোতে ভিউয়ের ভিত্তিতে ক্রিয়েটরদের অর্থ উপার্জনের ক্ষমতা চালু করছে। এখন কনটেন্ট ক্রিয়েটর কিংবা ব্যবহারকারীরা তাদের কনটেন্ট ফেসবুক স্টোরিতে শেয়ার করলেও সেখানে যে ভিউ হবে তার ভিত্তিতে আয় করতে পারবেন।

এটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামের সদস্যদের জন্য চালু হবে। ধরুন কেউ যদি কোনো রেসিপির ভিডিও করে সেখান থেকে কয়েকটি ক্লিপ বা ছবি স্টোরিতে শেয়ার করে তাহলেও সেখানে আয় করা যাবে।

আরও পড়ুন

স্টোরির পেমেন্ট নির্ধারিত হবে কনটেন্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ভিউয়ের শর্ত ছাড়াই নির্মাতারা আয়ের সুযোগ পাবেন।

ফেসবুক গত বছর কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম চালু করেছিল যাতে তার ইন-স্ট্রিম বিজ্ঞাপন, রিল বিজ্ঞাপন এবং পারফরম্যান্স বোনাস প্রোগ্রামগুলোকে একত্রিত করে একটিতে পরিণত করা যায়। ফলে স্টোরির জন্য আলাদা মনিটাইজেশনের প্রয়োজন নেই।

সূত্র: টেক ক্রাঞ্চ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের শান্তি প্রস্তাব নাকচ ইরানের, নতুন হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য

১

এক সপ্তাহের মধ্যে গঠন হবে নিম্নতম মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী

২

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ২৪টি ফুটবল ম্যাচ স্থগিত

৩

ঠাকুরগাঁও উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

৪

টোকিওতে হাসপাতাল-নার্সিং সেন্টার পরিদর্শনে জুবাইদা রহমান

৫

সফরসঙ্গী আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব প্রধানমন্ত্রীর

৬