ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:১২ পিএম

সংবাদ সম্মেলনে অভিযোগ

বগুড়ায় জোরপূর্বক নির্মাণ কাজ করছে পুলিশ কনস্টেবল

বগুড়ায় জোরপূর্বক নির্মাণ কাজ করছে পুলিশ কনস্টেবল, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় জোরপূর্বক জায়গা অতিক্রম করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত‘ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের বৃন্দাবন পাড়ার বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী শাহানাজ ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, শহরের বৃন্দাবন পাড়ায় (পশ্চিম পাড়া) দীর্ঘ ৪০ বছর আগে জমি ক্রয় করে বসবাস করে আসছিলেন। গত ৩১ জানুয়ারী  মৃত হাফিজার  রহমানের ছেলে পুলিশ কনস্টেবল রেজাউল করিম ওরফে হিরো ও তার ভাই রানা তাদের বাড়ি নির্মান করার সময় পাশে তাদের জমির মধ্যে ঢুকে পড়ে ঢালাই কাজ করতে থাকে। এতে নিষেধ করার পরও তারা জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে। নিষেধ করার ফলে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদান এমন কি তাদের বিরুদ্ধে মামলা করারও হুমকি প্রদান করে। পরে বগুড়া পৌরসভায় অভিযোগ দায়ের করলেও কোন কাজ হয়নি।  

আরও পড়ুন

এদিকে স্থানীয় কাউন্সিলরের সাথে যোগসাজশ করে তার স্বামীকে উক্ত কাউন্সিলর অফিসে ডেকে নিয়ে তাকে ভূল বুঝিয়ে জোর পূর্বক কাউন্সিলরের প্যাডে স্বাক্ষর করে নেয় যাতে তিনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে তিনি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী

১

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

২

অবৈধ কয়লা তৈরির ৪৫টি চুল্লি গুড়িয়ে দিল প্রশাসন

৩

ইয়েমেনের রাজধানীতে ফের বিকট বিস্ফোরণ

৪

৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

৫

‘২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

৬