ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০২:৪৪ পিএম

মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান হলেন তুলসি গ্যাবার্ড

মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান হলেন তুলসি গ্যাবার্ড, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পেলেন সাবেক আইনপ্রণেতা তুলসি গ্যাবার্ড। গোয়েন্দাবৃত্তির স্বল্প অভিজ্ঞতা সত্ত্বেও বুধবার (১২ ফেব্রুয়ারি) সিনেটে সংখ্যাগরিষ্ঠের ভোটে এই পদের জন্য নির্বাচিত হন তিনি। 

সিনেটে ১০০ ভোটের মধ্যে ৫২টি পেয়েছেন গ্যাবার্ড। ডেমোক্র্যাট ও স্বতন্ত্র সব সিনেটর এবং রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। বাকি সব রিপাবলিকান সিনেটরই গোয়েন্দাবৃত্তিতে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা এবং ১৮ এজেন্সির গোয়েন্দা কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্যাবার্ডের হাতে তুলে দেওয়ার পক্ষেই রায় দিয়েছেন। নিজের মনোনীত ব্যক্তিদের সিনেটের অনুমোদনের জন্য বেশ তোড়জোড় করছেন ট্রাম্প। ফলে গ্যাবার্ডের দায়িত্বপ্রাপ্তি একদিক থেকে মার্কিন প্রেসিডেন্টের জন্যও আরেক জয়।

আরও পড়ুন

৪৩ বছর বয়সী সাবেক ডেমোক্র্যাট সদস্য গ্যাবার্ড এ পর্যন্ত চারবার প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন। তবে কখনও গোয়েন্দা বা গুপ্তচর সংস্থায় দায়িত্ব পালন করেননি তিনি। এছাড়া অতীতে যুক্তরাষ্ট্রের শত্রুদের পক্ষে কিছু বক্তব্য দিয়েছেন তিনি। এসব মিলিয়ে তার নতুন পদে তার নিয়োগে অনেকের আপত্তি ছিল। ২০১১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর গঠিত গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। তার প্রধান কাজ হবে দেশের বিশাল কলেবরের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা তদারকি করা। মার্কিন নিরাপত্তার জন্য সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারমূলক কাজ এটি। খবর : রয়টার্স ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় উদ্বোধনের পরও সড়কের নির্মাণ কাজ শুরু হয়নি

১

দিনাজপুরে জমে উঠছে পূজার কেনাকাটা

২

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

৩

২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী উদ্ধারে ১,০৯৪ কোটির মহাপরিকল্পনা

৪

অনলাইন জুয়া ও মাদকের বিস্তার থেকেই কিশোর গ্যাংয়ের উৎপত্তি- অতি:পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া

৫

কর্মকর্তাদের কড়া ভাষায় শাসালেন এমপি

৬