ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০৫:৩৬ পিএম

বহু বছর পর পর্দায় ফিরছেন শতাব্দী

বহু বছর পর পর্দায় ফিরছেন শতাব্দী

বিনোদন ডেস্ক : বহু বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন টলিউডের প্রবীণ অভিনেত্রী এবং সাংসদ শতাব্দী রায়। জানা গেছে মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘বাৎসরিক’ এ দেখা যাবে তাকে। এই ছবির সঙ্গে যুক্ত রয়েছেন ঋতাভরী চক্রবর্তীকেও। ছবিতে গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রে অভিনয় করবেন ঋতাভরী।

‘বাৎসরিক’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার হতে চলেছে। চলতি মাসের শেষে ছবির শ্যুটিং শুরু হবে । ছবির গল্পে ঋতাভরী চক্রবর্তী একজন বিধবা, যিনি তাঁর স্বামীকে হারিয়েছেন। শতাব্দী রায়কে একজন ভাই হারোনো দিদির চরিত্রে দেখা যাবে। এই দুজনের জীবন কিভাবে এগোবে সেটা ঘিরেই ছবির গল্প।

সংবাদ মাধ্যমকে মৈনাক ভৌমিক জানিয়েছেন, ‘বাৎসরিক’ এর জন্য শতাব্দী রায়কে তিনি বিশেষভাবে বাছাই করেছেন। তিনি এমন কাউকে খুঁজছিলেন, যাঁকে অনেকদিন পর্দায় দেখা যায়নি। মৈনাক  বলেন, ‘ওঁর সঙ্গে সদ্যই আলাপ হয়েছে। ওঁকে গল্পটা শোনানোয় ওঁর ভালো লাগে।’

আরও পড়ুন

অন্যদিকে শতাব্দী রায়ও জানিয়েছেন দীর্ঘ ১০ বছর পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে তিনি খুশি। এর আগে যদিও বেশ কিছু সুযোগ এসেছিল। কিন্তু রাজনৈতিক কাজ এবং ডেট ম্যানেজমেন্টের কারণে তা সম্ভব হয়নি। তবে এবার সেই সুযোগ মিলেছে এবং তিনি রাজি হয়েছেন। বীরভূম লোকসভা থেকে শাসক দলের হয়ে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছিলেন শতাব্দী রায়।

মৈনাক ভৌমিকের সঙ্গে শতাব্দী রায়ের এটি প্রথম কাজ। তবে ঋতাভরী চক্রবর্তী এর আগে মৈনাকের পরিচালনায় ‘গৃহস্থ’ ছবিতে কাজ করেছিলেন। তাই অভিনেত্রী-পরিচালক সম্পর্কের মধ্যে একটি পরিচিতি ছিল। মৈনাকের নির্দেশনায় কাজ করতে তাঁরা উভয়েই বেশ আনন্দিত। ‘বাৎসরিক’ ছবির প্রযোজনার হিসেবে দায়িত্বে থাকছে বিগ স্ক্রিন প্রোডাকশন হাউজ ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

১

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

২

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত

৩

দিনভর অধ্যক্ষকে অবরুদ্ধ করার পর মধ্যরাতে সড়ক অবরোধ করে ছাত্রীদের বিক্ষোভ

৪

তৃণমূলের উন্নয়ন দেখতে সিলেটে অস্ট্রেলীয় হাইকমিশনার

৫

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত

৬