ভিডিও বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০২:১৪ পিএম

গাজাবাসীকে সরিয়ে নিতে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

সংগৃহিত,গাজাবাসীকে সরিয়ে নিতে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দেওয়া হয়েছে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর প্রস্তুতি নিতে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। ফিলিস্তিনের ভূখণ্ডটিতে যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর সম্ভাবনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকচ করে দেওয়ার ঘটনার মধ্যে কাৎজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ নির্দেশ দিলেন।

গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে চান ডোনাল্ড ট্রাম্প
কাৎজ বলেন, গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইডিএফকে আমি নির্দেশ দিয়েছি। গাজাবাসীরা তাদের গ্রহণে রাজি, এমন যেকোনো দেশে তারা চলে যেতে পারেন। তার আরও দাবি, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের মতো দেশগুলো গাজার যে কোনো বাসিন্দাকে তাদের দেশে গ্রহণ করতে আইনত বাধ্য।

আরও পড়ুন

এর আগে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে উপত্যকাটি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার ও এটি ‘সাগর সৈকতের’ অবকাশযাপন কেন্দ্রে পরিণত করার বিস্ময়কর পরিকল্পনা ঘোষণা করেন। ট্রাম্প জানান, গাজার বাসিন্দাদের পার্শ্ববর্তী দেশগুলোতে পাঠানো হবে ও গাজাকে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখা হবে। এ ঘোষণায় মধ্যপ্রাচ্য ও এর বাইরে ক্ষোভের সঞ্চার হয়েছে।

এদিকে, ট্রাম্পের এই পরিকল্পনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠলেও এটিতে পূর্ণ সমর্থন দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, যারা গাজা ছাড়তে চায়, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। এটি গাজার জনগণের একটি বড় অংশকে অন্য দেশে পুনর্বাসনের সুযোগ করে দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্ট আনন্দের ও বিজয়ের দিন: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য ও সাহসের প্রতীক: ড. ইউনূস

বিপ্লবের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরেনি : নাহিদ ইসলাম

বগুড়ায় শহীদ খোকন পার্কে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপিত

আজ নিষিদ্ধ সংগঠনের গতিবিধি গোয়েন্দা নজরদারি করবে র‍্যাব

৩ ঘন্টা অবরুদ্ধের পর শান্তা ফারজানাসহ ৬ জন পুলিশ হেফাজতে