ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৪ জানুয়ারি, ২০২৫ ০৩:৪৯ পিএম

পিএসএল-এ কতো টাকা পাবেন রানা-রিশাদ-লিটন

পিএসএল-এ কতো টাকা পাবেন রানা-রিশাদ-লিটন, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। সেখানে দল পেয়েছেন তিন টাইগার ক্রিকেটার নাহিদ রানা, রিশাদ হোসেন ও লিটন দাস। 

গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। তার পারিশ্রমিকের পরিমাণ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটার লিটন দাস। রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। আর লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। তাদের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় যা প্রায় ৩০ লাখ টাকা। 

আরও পড়ুন

তবে প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। অবিক্রিত থেকে গেছেন তারা। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আর ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদরাও দল পাননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি ঘোষণা

১

ট্রাম্পের ‘বন্ধু’ পুতিনকে জেলেনস্কি, বললেন ‘খুনি’

২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক নিয়ে জটিলতা

৩

সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

৪

‘স্বর্ণা’র মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

৫

`উনি বলছে যে তুই নামবি না মানে তোর বাপসহ নামবে'

৬