ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০২৫ ০৯:৩৫ পিএম

‘ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের ওপরে খুব বেশি প্রভাব পড়বে না’

‘ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের ওপরে খুব বেশি প্রভাব পড়বে না’

বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের ওপর খুব বেশি প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ট্যাক্সের টাকা বাংলাদেশের উন্নয়নে ব্যয় হবে বলেও উল্লেখ করেন তিনি।

আজ রোববার (১২ জানুয়াার) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে ট্যাক্স জিডিপির যে অনুপাত হার, এটা ২০২১ সালের পর থেকে খুব নেমে যাচ্ছে। এই বছর পাঁচ মাসে আমাদের ট্যাক্স ঘাটতি রয়েছে ৪২ হাজার কোটি টাকা। আমাদের টার্গেট ছিল ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা। সেটা হয়েছে ১ লাখ ২৬ হাজার কোটি টাকার একটু বেশি।

‘বাংলাদেশের গ্রোথের জন্য ট্যাক্সটাকে একটা জায়গায় নিতে হবে। সেই পরিপ্রেক্ষিতে কিছু ভ্যাট আরোপ করা হয়েছে,’ বলেন তিনি।

আরও পড়ুন

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করছি আমাদের খরচটা কীভাবে কমানো যায়। আগে ৩০০ জনের বহর নিয়ে বিদেশ যাওয়া হতো। এখন আমাদের ৪০-৫০ জনের বেশি হয় না।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি, ৬ষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ

১

বগুড়ার গাবতলীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২

আওয়ামী দোসরমুক্ত করতে বগুড়ার সান্তাহার প্রেস ক্লাবে তালা দিল বিএনপি নেতৃবৃন্দ

৩

ফ্রিজের খাবার বারবার গরম করে খাওয়া কতটা নিরাপদ? জানুন চিকিৎসকদের সতর্কবার্তা

৪

বগুড়ায় সাড়ে ১১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা ও ছেলে গ্রেফতার

৫

বগুড়া বার’র নির্বাচনে ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৯ প্রার্থী

৬