ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০২৫ ০৯:০৫ পিএম

চঞ্চল চৌধুরীর যে উপহারে আপ্লুত ভাবনা

চঞ্চল চৌধুরীর যে উপহারে আপ্লুত ভাবনা

বিনোদন ডেস্ক ঃ আশনা হাবিব ভাবনা ছোট পর্দার অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন এই অভিনেত্রী। মাঝে মাঝে নিজেকে সাহসী অবতারে ধরা দিয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দেন। আবার কখনো বেশি খোলামেলা হয়ে বিতর্কের মাঝেও পড়েন। এবারও ভাবনার একটি পোস্ট চমকে দিল অনুরাগীদের। যার নেপথ্যে রয়েছেন আরও এক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী! খোলাসা করে বললে, ভাবনাকে এক নজকাড়া উপহার দিয়েছেন চঞ্চল, যা পেয়ে অত্যন্ত খুশি ও আপ্লুত অভিনেত্রী।

একইসঙ্গে জেষ্ঠ্য এই সহশিল্পীর ওপর কৃতজ্ঞতা প্রকাশ না করেও থাকতে পারেননি ভাবনা। হঠাৎ সামাজিক মাধ্যমের পাতায় চোখ আটকে গেল নেটিজেনদের। দেখা যায়, ভাবনার একটি স্কেচ! সাদা কাগজের ওপর কালো পেন্সিলে আঁকা সেই স্কেচে ভেসে উঠল ভাবনার চেহারা। গোলগাল মুখ, গলায় নেকলেস, ঠোঁটে স্থূলতা! যা দেখে অভিনেত্রীর অনুরাগীরাও নজর কাড়তে ও মুগ্ধতা প্রকাশ করতে খুব বেশি সময় নেয়নি। স্কেচের সেই পোস্টে ভাবনা লেখেন, ‘ছবিটি এঁকেছেন চঞ্চল চৌধুরী। পছন্দের শিল্পীর কাছ থেকে এমন উপহার পাওয়া সৌভাগ্যের। অনেক কৃতজ্ঞতা দাদা।’ ভাবনার সেই পোস্টে চঞ্চল চৌধুরীকে কোনো মন্তব্য করতে দেখা না গেলেও মন্তব্য ঘরে দেশের শোবিজ অঙ্গনের অনেককেই মুগ্ধতা প্রকাশ করতে দেখা যায়। যেমন অভিনেত্রী চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘বাহ খুব সুন্দর।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা’ হামলার হুমকি

১

বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

২

ফরিদপুরে মাদরাসাছাত্রীকে চলন্ত মাইক্রোবাসে পালাক্রমে ধর্ষণ, দুই তরুণের যাবজ্জীবন

৩

সরকারকে অটোরিকশা চালকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

৪

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল

৫

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া

৬