ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০২৫ ০৮:২৫ পিএম

অ্যাওয়ার্ড’প্রাপ্তির কথা বিশেষভাবে মনে করলেন বিপাশা কবির

অভিনেত্রী বিপাশা কবির

অভি মঈনুদ্দীন ঃ একজন লাক্স তারকাভিনেত্রী হিসেবে মিডিয়াতে অভিনেত্রী বিপাশা কবিরের যাত্রা শুরু হয়েছিলো। দেশের প্রতিথযশা গুনী অভিনেত্রী ও নাট্যনির্দেশক রুমানা রশীদ ঈশিতার পরিচালনায় প্রথম নাটকে অভিনয় করেন বিপাশা। এরপর হিমু আকরামের ‘জলছাপ’, শাহরিয়ার নাজিম জয়ের ‘আরো যাবো না এভারেস্ট’,‘ আলভী আহমেদ’র ‘সমীকরণ’সহ আরো বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি।

সিনেমাতে তিনি প্রথম অভিনয় করেন শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’-এ। একজন নায়িকা হিসেবে এরপর তিনি বেশকিছু সিনেমাতেও অভিনয় করেছেন। নায়িকা হিসেবে তার অভিনীত আলোচিত সিনেমা হচ্ছে ‘গুণ্ডামি’,‘ পোড়ামন’,‘ ক্রাইম রোড’,‘ জিরো থেকে টপ হিরো’,‘ থেকে টপ হিরো’,‘ ছেলে দ্যা লোফার’,‘ পাষাণ’,‘ খাস জমিন’, ‘পরাণে পরাণ বান্ধিয়া’,‘ আড়াল’ ইত্যাদি। বিভিন্ন সিনেমাতে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন সময়ে ‘বাবিসাস অ্যাওয়ার্ড’ (২০১৫ ও ২০১৬’তে), ‘সাকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড’,‘ এজেএফবি স্টার অ্যাওয়ার্ড’সহ আরো বেশকিছু সংগঠন কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন।

এদিকে বিপাশা কবির অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমা তিনটি হচ্ছে বাপ্পী খানের ‘সোলমেট’, কালাম কায়সারের ‘যার নয়নে যারে লাগে ভালো’ ও রেজা হাসমতের ‘জেদী মেয়ে’।

আরও পড়ুন

বিপাশা কবির বলেন,‘ আশার কথা হচ্ছে নায়িকা হিসেবে আমার অভিনীত শেষ হয়ে যাওয়া এই তিনটি সিনেমা এই বছর মুক্তির প্রস্তুতি নিচ্ছে। খবরটা শুনে আমার নিজেরই ভালোলাগছে। ভীষণ মনে পড়ছে আজ গুণ্ডামি সিনেমাতে অভিনয়ের জন্য আমি বাবিসাস, এজেএফবি এবং সাকো টেলিফিল্ম অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলাম। এটা আমার প্রথম সিনেমা ছিলো। প্রথম সিনেমার জন্যই বিভিন্ন সংগঠন কর্তৃক’প্রাপ্তহ সম্মাননা আমাকে অনেক অনুপ্রাণিত করেছিলো। যে কারণে পরবর্তীতে আরো বেশকিছু ভালো ভালো গল্পের সিনেমাতে কাজ করি।

সর্বশেষ আমার অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। আমার বিশ্বাস এই সিনেমাগুলোও দর্শকের ভালোলাগবে।’ বিপাশা কবির দুটি ওয়েব ফিল্মে অর্ভিনয় করেও দারুণ প্রশংসিত হয়েছিলেন। ওয়েব ফিল্ম দুটি হচ্ছে ‘জার্নি’ ও ‘আঘাত’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

নিউমার্কেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২৫

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

সাভারে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার