ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৫, ১০:৪৩ দুপুর

তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাদুরো

তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাদুরো, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার ( ১১ জানুয়ারি) তিনি শপথ নেন। মাদুরো প্রায় ১২ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর : রয়টার্স।

রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের জাতীয় পরিষদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাদুরো। শপথ নেওয়ার পর তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে তার নতুন মেয়াদ শান্তি, সমৃদ্ধি, সাম্য এবং নতুন গণতন্ত্রের জন্য হোক। মাদুরো বলেন, তিনি সাংবিধানিক সংস্কারের জন্য একটি কমিশন আহ্বান করবেন।

সরকারের তথ্য অনুযায়ী, ১২৫টি দেশের প্রায় ২০০০ জন আমন্ত্রিত ব্যক্তি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশটিতে ছয় মাস ধরে চলা নির্বাচনী বিরোধ, আন্তর্জাতিকভাবে মাদুরোকে সরে দাঁড়ানোর আহ্বান এবং তাকে ধরার জন্য মার্কিন পুরষ্কার বাড়ানোর ঘোষণার মধ্যে আবারও দেশের প্রেসিডেন্ট পদে শপথ নেন মাদুরো। ২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন মাদুরো। গত বছরের জুলাইয়ের নির্বাচনে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ এবং শীর্ষ আদালত উভয়ই তাকে বিজয়ী ঘোষণা করেছিল, যদিও তার বিজয় নিশ্চিত করার বিস্তারিত পরিসংখ্যান কখনও প্রকাশিত হয়নি।

আরও পড়ুন

  অন্যদিকে ভেনেজুয়েলার বিরোধী দলের দাবি নির্বাচনে তাদের সাবেক প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ বিপুল ভোটে জয়ী হয়েছেন, যাকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০২০ সালে মাদুরো এবং তার প্রশাসনের অন্যদের বিরুদ্ধে মাদক ও দুর্নীতির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। তবে মাদুরো এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এই পদক্ষেপকে অবৈধ দাবি করে মাদুরো বলেন ভেনেজুয়েলাকে পঙ্গু করার জন্য এটি একটি পরিকল্পিত ‘অর্থনৈতিক যুদ্ধ’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্পট্রাকের ধাক্কায় আগুন, আহত ৬

অনাচার ও বৈষম্যের এই ক্রান্তিকালে বড্ড বেশি প্রয়োজন নজরুলকে

বগুড়ার তালোড়ায় এক বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া সিটি কর্পোরেশনসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের কথা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তার মৃত্যু

বগুড়ায় এসি মেরামত করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু