ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৫ ১১:৫৮ এএম

যেভাবে রাঁধবেন হাঁসের মাংসে বাউ

সংগৃহিত,যেভাবে রাঁধবেন হাঁসের মাংসে বাউ

বাউয়ের উপকরণ: তরল দুধ পৌনে ১ কাপ, ইস্ট ১ চা-চামচ, ময়দা ২ কাপ, চিনি ১ চা-চামচ, জলপাই তেল ১ চা-চামচ ও লবণ সিকি চা-চামচ।

স্টেকের জন্য উপকরণ: হাঁসের বুকের মাংস ১ টুকরা, আদাবাটা ১ চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, লবণ সামান্য ও শর্ষের তেল ১ টেবিল চামচ।

স্টাফিংয়ের উপকরণ: টমেটো সস আধা কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, সবুজ ক্যাপসিকাম টুকরা ১ কাপ ও গোলমরিচগুঁড়া আধা চা-চামচ।

আরও পড়ুন

প্রণালি: দুধের সঙ্গে ইস্ট, চিনি, ময়দা, লবণ ও জলপাই তেল মেখে ডো তৈরি করুন। ডো ফুলে ওঠার পর ছোট ছোট রুটি বেলে রুটির এক পাশে তেল ব্রাশ করে দুই ভাঁজ করে নেবেন। এবার ভাপে বাউ তৈরি করে নেবেন। স্টেকের উপকরণের সবকিছু একসঙ্গে মেশান। ২ ঘণ্টা রেখে দিন। দুই পাশ অল্প তেলে ভেজে নিন বুকের মাংস। তৈরি হয়ে গেল স্টেক। এবার পাতলা করে টুকরা করে নিন। বাউয়ের ভেতর টমেটো সসের সঙ্গে স্টেকের টুকরা, পেঁয়াজ, ক্যাপসিকাম ও গোলমরিচগুঁড়া দিয়ে পরিবেশন করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম সোনালি মুরগির জন্মস্থান জামালগঞ্জ সরকারি খামারের বেহাল দশা

১

বগুড়ায় শিশু আদালতের মামলার রায় কলেজ ছাত্র আশিক হত্যার দায়ে অভিযুক্ত এক শিশুর ১৩ বছরের আটকাদেশ

২

চকবাজারে আরেকটি ভবনে ছড়িয়েছে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

৩

ঢাকায় নিয়োগ দিচ্ছে ইজি ফ্যাশন, লাগবে না অভিজ্ঞতা

৪

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

৫

‘জেদ্দায় পৌঁছে ফোন দেব’ : স্বামীর অপেক্ষায় থাকা কাকলি পেলেন লা ‘শে’র খবর

৬