ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৪, ০১:১১ দুপুর

একদিনে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

একদিনে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সারা দেশে ৮৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য ‍তুলে ধরা হয়।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭ জন, খুলনা বিভাগে ১০৭ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

একদিনে সারা দেশে ৯৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৫৬ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ বছর এক পায়ে সাইকেল চালিয়ে শিক্ষার আলো ছড়াচ্ছেন মোক্তার

পাবনার সুজানগরে বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

দ্রুত সময়ে রামিশা হ/ ত্যা/র রায় : কী ভাবছে সাধারণ মানুষ?

সিরাজগঞ্জ ফুলজোড় নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রংপুরে ২৪ ঘণ্টায় মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০