ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৪ ০৯:৪৯ পিএম

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানচাপায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানচাপায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী মো. ইমরুল হক (৪৮) নামে একজন মারা গেছেন। তিনি মীরসরাই উপজেলার নিজামপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইন টেকনিশিয়ান ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

আজ রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগারহাট এলাকায় এ দৃর্ঘটনা ঘটে। নিহত ইমরুল হকের বাড়ি খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকায়।

তিনি ওই এলাকার মৃত মহিউদ্দিন হকের ছেলে।

আরও পড়ুন

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কাভার্ডভ্যানচাপায় এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারিসে ব্যাপক লুটপাট চালাচ্ছেন বিক্ষোভকারীরা

১

অন্ধকারে ডুবেছে পুরো শ্রীলঙ্কা

২

নয় ম্যাচে নয় জয়, ইয়ামালের জাদুতে বার্সার নতুন ইতিহাস

৩

ডি-৮ পুনর্গঠন ও সদস্য দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের

৪

৩৩ ওভারেই অলআউট বাংলাদেশ, জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হার

৫

হালান্ডের জোড়া গোলে সিটির সপ্তম জয়

৬