ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৪ ১১:১০ পিএম

নওগাঁর ধামইরহাটে বিস্ফোরক মামলায় ২ আ’লীগ নেতা গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে বিস্ফোরক মামলায় ২ আ’লীগ নেতা গ্রেপ্তার, প্রতীকী ছবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মারামারি ও বিস্ফোরক মামলায় আরও ২ আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কোকিল এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫২) ও উমার ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চানকুড়ি এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (৪০)।

জানা যায়, গত অক্টোবর মাসে উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের সামনে মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জোতরাম এলাকার রাজু হোসেন নামে এক ব্যক্তি বাদি হয়ে থানায় ২৬ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় জড়িত ৪জনকে আগে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, বিস্ফোরক আইনে আসামিদের গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

১

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

২

সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণ

৩

সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

৫

ঐক্যের ডাক দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

৬