ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ১১:০৫ পিএম

ঠাকুরগাঁওয়ে বসতভিটার দখল নিয়ে হামলায় মা-মেয়ে আহত

ঠাকুরগাঁওয়ে বসতভিটার দখল নিয়ে হামলায় মা-মেয়ে আহত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার চোগাথা এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া বসতভিটার দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ ও তার নাবালিকা মেয়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মো. হুমায়ুন কবীরের অভিযোগের প্রেক্ষিতে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত রোববার বিবাদিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাদির বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে অভিযুক্তদের আঘাতে গৃহবধূর মাথা রক্তাক্ত জখম হয় এবং তাকে হাসপাতালে ৮টি সেলাই দেওয়া হয়।

আরও পড়ুন

এছাড়া তাদের মেয়েকেও মারধর করা হয়। বর্তমানে আহত মা ও মেয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগল সার্চের ফল আরও নির্ভুল করার ৪ কৌশল

১

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

২

চালকের আসনে শুয়ে থাকা অবস্থায় অটোচালকের মৃত্যু

৩

বগুড়ার ধুনটে একাত্তরে গণহত্যায় শহীদদের অজানা অধ্যায়, মেলেনি স্বীকৃতি

৪

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হলে ফিরে পাবেন যেভাবে

৫

বগুড়ায় ফতেহ আলী ব্রিজ এলাকায় ফুটপাত দখলমুক্ত করার কড়া বার্তা

৬