ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ধানমন্ডি ১০ নম্বরের ‘এ’ ব্লকের ১৪ তলা একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে বিকেল ৩টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।।
আরও পড়ুনতিনি বলেন, ধানমন্ডি ১০ নম্বরের ‘এ’ ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1793701858.jpg)


_medium_1793704084.jpg)
