ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ০৩:২৪ পিএম

পেছাল এইচএসসি’র ফল প্রকাশের তারিখ

পেছাল এইচএসসি’র ফল প্রকাশের তারিখ

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ অক্টোবর শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের তথ্য জানানো হয়। এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।

আরও পড়ুন

দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

১

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২

২

পেস এবং স্পিন দুই দিকেই আমরা এখন ভালো অবস্থানে আছি : শান্ত

৩

কুমিল্লার লালমাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

৪

ট্রাম্পের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনলেন সাবেক মিস সুইজারল্যান্ড

৫

১৯ বছর পরও সেরা পাঁচে মেসি, ধারেকাছে নেই রোনালদো

৬