টানা তৃতীয়বার কোপা ট্রফি জিতলেন ইয়ামাল
স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অর ২০২৬ এর মঞ্চে টানা তৃতীয়বারের মতো কোপা ট্রফি জিতেছেন স্পেন ও বার্সেলোনার উইঙ্গার লামিনে ইয়ামাল। সোমবার লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই স্বীকৃতি পান তিনি।
গত এক বছরে ফিফা বিশ্বকাপ ও লা লিগার শিরোপা জিতেছেন ইয়ামাল। এর মধ্য দিয়ে বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন তিনি। এবারের কোপা ট্রফির ভোটে সতীর্থ পাউ কুবার্সি ও ফ্রান্সের ওয়ারেন জাইর-এমেরিকে পেছনে ফেলেছেন ইয়ামাল।
আরও পড়ুনপুরস্কার জয়ের পর সতীর্থ কুবার্সির প্রশংসা করেন ইয়ামাল। তার মতে, এবারের পুরস্কারটি পাওয়ার যোগ্য ছিলেন কুবার্সিই। ইয়ামাল বলেন, ‘প্রথমেই বলতে চাই, আজ রাতে আমার সতীর্থ পাউ কুবার্সি এখানে থাকতে পারলে ভালো লাগতো। আমার মতে, এই পুরস্কারটি তারই প্রাপ্য। সে সত্যিই এর যোগ্য।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে সে অসাধারণ পারফরম্যান্স করে আসছে। আমি সত্যিই আশা করি, পরেরবার সেই এই পুরস্কার জিতবে।’
টানা তৃতীয়বার কোপা ট্রফি জিতে উচ্ছ্বাস প্রকাশ করে ইয়ামাল বলেন, ‘এ নিয়ে তৃতীয়বার এই পুরস্কার জিতলাম। ধারাবাহিকভাবে এমন স্বীকৃতি পেয়ে আমি দারুণ আনন্দিত। আমাকে এই পর্যায়ে আসতে সাহায্য করেছে আমার ক্লাব, জাতীয় দল এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’ সবশেষে ইয়ামাল বলেন, ‘এখন আমাকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং দলের হয়ে আরও শিরোপা জেতার পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারও অর্জনের চেষ্টা করতে হবে।’
মন্তব্য করুন

_medium_1793095968.jpg)
_medium_1793094757.jpg)
_medium_1793077487.jpg)



_medium_1793095344.jpg)