শ্যামল বণিক অঞ্জন
পূজার খুশি!
দুর্বাঘাসে শিশির বিন্দু সকালের নরম রোদে ঝিকমিক করে! দিনোমান ভ্যাপসা গরম, রৌদ্র মেঘের লুকোচুরি খেলা, থেকে থেকে বৃষ্টি, পাঁকা তালের ঘ্রাণে ম- ম করে চারদিক! বাতাসে ভেসে বেড়ায় শিউলী ফুলের মিষ্টি সুবাস, অজানা পুলকে শিহরিত হয় মন প্রাণ! বাতাসে কান পাতলেই যেন শোনা যায় ঢাক কুঁড় কুঁড় ধ্বনী! শুভ্র সতেজ শরৎ প্রকৃতি যেন দিয়ে যায় দুর্গা মায়ের আগমনী বার্তা!
শরৎ এলেই সুজয়ের মনটাও কেমন যেন ছটফট করে! সারাক্ষণ মন জুড়ে কেবল ভাবনা একটাই কখন আসবে পুজার দিন! নতুন জামা জুতা কেনার ধুম! খাওয়া দাওয়া ঘুরাঘুরি! ঢাকের আওয়ার প্রাণ ভরে ধুপের ধোঁয়ার ঘ্রাণ অনুভব করা,আরতি প্রতিযোতায় অংশ নেওয়া, পুজার দিন গুলোতে মন্ডপে মন্ডপে সকলের সাথে ঘুরে প্রতিমা দেখার মজাটাই যে অন্য রকম এক আনন্দ!
গত বছর মহল্লার পুজায় আরতি প্রতিযোতায় সুজয় প্রথম স্থান অর্জন করেছিলো! সেই ক্রেষ্টটা বের করে সুজয় মাঝে মাঝেই দেখে আর মনের অজান্তেই যেন হারিয়ে যায় স্মৃতির অভয়ারণ্যে! মা মাঝে মাঝে কিছুটা বিরক্ত হয়ে বলেন- এক জিনিস বারে বারে দেখার মধ্যে বিশেষ কি আছে? সুজয় বলে- আমার কেন জানি এটা দেখতে খুব ভালো লাগে মা! কতো কতো প্রতিযোগী ছিলো সেই প্রতিযোগিতায়! আমার চেয়ে বয়সে অনেক বড় ছেলে মেয়েরাও তো ছিলো! সকলের মধ্য থেকে আমার প্রথম হওয়াটা কি কম কথা, বলতো মা? মা মৃদু হেসে বলেন তাও তো ঠিক! বাবা এসে বলেন, দেখতে হবে তো ছেলেটা কার? ওর বাবাও তো জীবনে কোনদিন কোন কাজে ব্যর্থ হয়নি! মা বললেন - হয়েছে বুঝেছি এবার থাম! এমন সময় সুজয়ের মায়ের ফোনে একটা ফোন এলো রিসিভ করে বললো হ্যালো ঠাকুরজি! কেমন আছো? মা সুজয়কে ডেকে বললেন সুজয়! এই সুজয়! এই নাও
কে? মা: পিশিমনি।
হ্যালো পিশিমনি! পুজায় আসবে না?
আরও পড়ুনপিশনকে নিয়ে চলে এসো! আর শোন এবার পুজায় আমাকে খুব সুন্দর দেখে একটা ব্লেজার কিনে দিবে কিন্তু! পিশিমনির অন্তপ্রাণ হলো সুজয়! যাকে কিনা এই ছোট পিশিমনি সব থেকে বেশি আদর স্নেহ করেন, সব আবদার হাসি মুখে মিটান। প্রায় ছাব্বিশ সাতাশ মিনিটের মতো মোবাইলে কথা হলো পিশিমনির সাথে। কখনো সুখের কথা, কখনো ছোট্ট মনের লুকায়িত কিছু বেদনার কথা চাওয়া পাওয়ার কথা বলে ফোন রেখে কোচিংয়ে যাওয়ার জন্য তৈরী হতে চলে গেলো সুজয়! আর মাত্র কয়েকটা দিন পরেই দূর্গা পুজা, কিন্তু এরই মধ্যে ছোট্ট সুজয়ের মনে প্রাণে ওর ভুবন জুড়ে ছড়িয়ে পড়েছে পুজার আমেজ, পুজার খুশি,পুজাকে কেন্দ্র করে নানান রকম পরিকল্পনায় যেন মহাব্যস্ততার মধ্যে কাটছে সুজয়ের দিন রাত!
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1792152354.jpg)