ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০৫:২৬ পিএম

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ময়মনসিংহের ভালুকায় এক নারী পোশাকশ্রমিককে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আল আমিন (৩৬) ও হুসেন (২২)। তারা ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী উপজেলার একটি পোশাক কারখানায় কাজ করেন। গত ৪ অক্টোবর রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে আনুমানিক ১০টার দিকে নয়নপুরের ৯ নম্বর এলাকায় পৌঁছালে আসামিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে আল আমিনের বসতঘরে আটকে রাখে। পরে তার মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং ঘটনাটি প্রকাশ না করার জন্য নানা ধরনের হুমকি দেয়া হয়। ভোরে রাত পৌনে পাঁচটার দিকে তাকে ছেড়ে দেয়া হলে তিনি থানায় গিয়ে তিনজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার অপর আসামি ইকবাল হোসেন (একই এলাকার বাসিন্দা) বর্তমানে পলাতক রয়েছে।

আরও পড়ুন

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মুহিদুল আলম জানান, মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপর আসামি ইকবাল হোসেনকে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

১

দুটো টাকার জন্য কত কী করতে হয় : কৌশানী

২

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

৪

দেশে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

৫

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

৬