বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে জামায়াত। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বগুড়া মহানগরীর ৫নং ওয়ার্ডের কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ থানা রোড হতে কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া মহানগরীর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন-বগুড়া মহানগরীর অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ৫নং ওয়ার্ড আমির জাকারিয়া ইসলাম, রাজাবাজার আড়ৎদার সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, ৬নং ওয়ার্ড আমিী হানজালা প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন







