ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৩ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় আরও এক সহযোগী পালিয়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোগর ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে জামাল উদ্দিন ছেলে মো. মাসুদ রানা (২৯) নামে একজনকে আটক করে পুলিশ।

এসময় তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেটে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা। অন্যদিকে একই রাতে পীরগঞ্জ উপজেলার মিত্রবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রামপ্রসাদের ছেলে প্রদীপ দাসকে (২০) আটক করা হয়।

আরও পড়ুন

তার বসতবাড়ির শয়নঘরের খাটের তোষকের নিচে রাখা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪৯ হাজার টাকা। এসময় মাদক বিক্রির ১ লাখ ৩ হাজার ৮শ’ টাকাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত শ্যামল দাস (২২) নামে আরও একজন পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ ও বিক্রির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২

ই-বাইকের ব্যাটারি দ্রুত নষ্ট হচ্ছে? আয়ু বাড়াতে খেয়াল রাখুন ৪টি বিষয়ে

পঞ্চগড়ের বোদায় মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে গ্রেফতার ৫

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধর

দিনাজপুরের বিরলে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

পাকিস্তানের জালে গোলবন্যা বাংলাদেশের