ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ১০:৫৮ পিএম

গাইবান্ধায় ইন্দোনেশিয়ান নারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধায় ইন্দোনেশিয়ান নারীর মরদেহ উদ্ধার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: ইন্দোনেশিয়ান নাগরিক ও বাংলাদেশি গৃহবধূ মাফতুখা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ গাইবান্ধার সাদুল্লাপুরে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার নলডাঙ্গাবাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাফতুখা বেগম নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মিজানুর রহমান মিজানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রায় ১৬ বছর আগে মিজানুর রহমান ও মাফতুখা বেগম সিঙ্গাপুরে একসঙ্গে চাকরি করতেন। এসময় তাদের পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে দশলিয়া গ্রামের স্বামীর বাড়িতে মাফতুখা বেগম সংসার করে আসছিলেন। এই দম্পতির ১১ ও ৭ বছর বয়সি দুটি ছেলে সন্তানও রয়েছে।

স্বজনদের দাবি, মুফতুখা বেগম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এ অবস্থায় গতকাল রোববার রাত ১১টার দিকে নলডাঙ্গা বাজারের নিজস্ব সিঙ্গাপুর মার্কেটের তিনতলা ভবনের শয়নকক্ষে মাফতুখা বেগমের মৃত্যু হয়। তিনি বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে সাদুল্লাপুর থানায় অবহিত করা হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন সরকার বলেন, ওই নারী বিদেশি নাগরিক হওয়ায় তার মরদেহ উদ্ধার করা হয় এবং ময়না তদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার মৃত্যুর সুস্পষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সরকার নারী শিক্ষা প্রসারে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করার পরিকল্পনা করেছে : কাজী রফিকুল ইসলাম এমপি

গাইবান্ধায় ইন্দোনেশিয়ান নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর কারাদন্ড

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন