ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ১১:০৯ এএম

স্থানীয় সরকার নির্বাচন : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

স্থানীয় সরকার নির্বাচন : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আজ সোমবার (৩১ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসি সচিবালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সে সময় ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকা হালনাগাদে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।

হালনাগাদ শেষে দেশে এখন মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫। তবে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি পেছানো হলে নতুন ভোটার নিবন্ধনের সুযোগ আরও বাড়ানো হতে পারে। সে ক্ষেত্রে তাদের সম্পূরক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

আগামী নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সাতমাথায় সকালে অটোরিকশা প্রবেশে বাঁধা, বিকেলে স্বাভাবিক

আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২ শতাংশ, বেড়েছে খুন-অপহরণ

বগুড়ার ধুনটে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার ফাঁদ, আতঙ্কে সাধারণ মানুষ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি

ড্রেনের মধ্যে কাঁথা-বালিশ, টেলিভিশন এসব ঢুকায়েন না : ডিএসসিসি প্রশাসক

এসএ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন