ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ০৩:০৫ পিএম

বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে: তথ্যমন্ত্রী

বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে: তথ্যমন্ত্রী

বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। 

আজ  মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ১৭ বছর পর যে দায়িত্ব পেয়েছি, এই সময়ে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। একটি দেশকে শূন্য থেকে শুরু করাও কঠিন, কিন্তু এখানে সমস্যা আরও গভীর। বিগত সময়ে দেশের পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত ও ভেঙে পড়েছে। তাই দেশকে ঠিকভাবে এগিয়ে নিতে আপনাদেরও আমাদের সহযোগিতা করতে হবে।

আরও পড়ুন

শেখ হাসিনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সরকার শেখ হাসিনার বিষয়ে হয়তো রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না বলে জুডিশিয়ারির ওপর দিয়ে দিচ্ছে। এটি তার জন্য খুব একটা সুখকর নয়। বাংলাদেশ সব পলাতক আসামিকে ফেরত চায় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। এই সরকার যেকোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে। এই দুই এলাকায় পুরো বিষয় জেনে আইনগত ব্যবস্থা নেবে সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭

সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

মহানবীর শুভাগমনে দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়: রিজভী

‘আপনারা পাশের দেশকে সুবিধা দেওয়ার জন্য কোন কৌশল গ্রহণ করেছেন কিনা জনগণের কাছে জবাবদিহি করতে হবে’

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি