ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৯:০১ পিএম

ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

নাটোরের লালপুর উপজেলার মোহড়কয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে

বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও বাংলাদেশ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ইতিহাসের সর্বোচ্চ উন্নয়ন অর্জন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে।


রবিবার (৯ আগস্ট) বিকেলে নাটোরের লালপুর উপজেলার মোহড়কয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী পুতুল বলেন, বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাব অনেক দেশকে পিছিয়ে দিলেও বাংলাদেশ পরিকল্পিত পদক্ষেপ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহড়কয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ডক্টর ইসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ এবং লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম পলাশ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মুলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার শুধু অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও সমান গুরুত্ব দিচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।


অনুষ্ঠান শেষে লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মহড়কয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রতিমন্ত্রী পুতুলের মাধ্যমে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছা সেবক বাছাই নিয়ে অনিয়মের অভিযোগ

বুবলীর ফেরার প্রস্তুতি

বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

‘ইতি রবীন্দ্রনাথ’-এ মুগ্ধতা ছড়ালেন স্বপ্নীল সজীব

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

বগুড়ার শেরপুরে আ’লীগ নেতাসহ ৩ জন গ্রেফতার