ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ১১:২৪ এএম

মেসি জাদুতে ইন্টার মায়ামির বড় জয়

মেসি জাদুতে ইন্টার মায়ামির বড় জয়, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে লিগস কাপের ম্যাচে তার দল অ্যাতলেটিকো দে সান লুইসের বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে। 

মায়ামির এনইউ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য মেসিদের জন্য সুখকর ছিল না। চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় সান লুইস। তবে প্রতিপক্ষের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মেসি। নোয়া অ্যালেনের বাঁ দিক থেকে ভেসে আসা ক্রসে দুর্দান্ত ভলিতে সমতায় ফেরান তিনি।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আবারও আলো ছড়ান নোয়া অ্যালেন। তার নিখুঁত পাস থেকে গোল করেন তেলাসকো সেগোভিয়া। সেই গোলেও অ্যাসিস্ট ছিল মেসির। এরপর অ্যালেনের আরেকটি পাস ধরে বক্সের ভেতরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই কর্নার থেকে মিকায়েলের হেডে ৪–১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি।

আরও পড়ুন

মেসির দ্বিতীয় গোলটি ছিল লিগস কাপে তার পা থেকে ১৪তম গোল। এতে ২০২৩ সালের পর টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন এলএমটেন। পেছনে ফেলেছেন এলএএফসির ডেনিস বুয়াঙ্গাকে। একই সঙ্গে লিগস কাপে ১২ ম্যাচে এটি ছিল মেসির পঞ্চম জোড়া গোলের রেকর্ড।

দ্বিতীয়ার্ধে সার্জিওর দূরপাল্লার দুর্দান্ত গোলে ব্যবধান কিছুটা কমায় সান লুইস। পরে ভারী বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকে। বিরতির পর কয়েকটি সুযোগ তৈরি করলেও আর ম্যাচে ফিরতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ৪–২ গোলের জয় নিয়েই লিগস কাপ অভিযান শুরু করে ইন্টার মায়ামি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার বেড়ায় ভাঙারি বিক্রির আয়ে চলে কয়েকশ’ পরিবার

নীলফামারীর ডিমলার অপহৃত মাদ্রাসাছাত্রী দেড়মাস পর ঢাকায় উদ্ধার গ্রেফতার ১

আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষো'ভ মিছিল

পাবনার চাটমোহরে আগুনে পুড়ে বাড়িঘর ভস্মীভূত

গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান

রংপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা