ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০৭:০১ পিএম

পদ্মায় ধরা পড়ল ১০ কেজির ঢাই মাছ, বিক্রি ৫৮ হাজার টাকায়

পদ্মায় ধরা পড়ল ১০ কেজির ঢাই মাছ, বিক্রি ৫৮ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিরল প্রজাতির ঢাই মাছ ৫৮ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
 
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর চৌধুরী মাছটি কিনে নেন।
 
এর আগে মঙ্গলবার সকালে দৌলতদিয়ার কলাবাগান এলাকার পদ্মা নদীতে স্থানীয় এক জেলের জালে বিশাল আকারের এই মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাট এলাকার ইউনুস মণ্ডলের আড়তে নেওয়া হলে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। নিলামে ৫ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ২৪০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। এ সময় বড় আকারের ঢাই মাছটি একনজর দেখতে আড়তে উৎসুক জনতার ভিড় জমে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাংস-ডিম ছাড়াও যেসব ফল শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করবে

পাবনার সাঁথিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়ার নামে করার দাবিতে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

নগদ – এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

টানা চতুর্থবার ইউরোমানি অ্যাওয়ার্ডে ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক