ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ১০:১৯ পিএম

পাবনায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি, লালকার্ড দেখিয়ে মাদককে ‘না’

পাবনায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি, লালকার্ড দেখিয়ে মাদককে ‘না’

পাবনা প্রতিনিধি : পথসভার মাধ্যমে আজ শনিবার (১১ জুলাই) লালকার্ড দেখিয়ে মাদককে না বললো পাবনার তরুণ সমাজ। ‘মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা’ স্লোগানে বেসরকারি সংগঠন মশাল ফাউন্ডেশন ও জালাল মেমোরিয়াল অর্গানাইজেশন পথসভা ও মাদকবিরোধী সাইকেল র‌্যালির আয়োজন করে।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কর্মসূচির শুরুতে মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আহমেদ মোস্তফা নোমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

পাবনায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এই আয়োজন বলে জানান আয়োজকরা। পথসভা শেষে মাদক বিরোধী সাইকেল র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি এডওয়ার্ড কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি উদ্ধার করে অবমুক্ত

গাইবান্ধার পলাশবাড়ীতে সিলগালা করা ক্লিনিকে মিলল সরকারি ব্যবহৃত ইনজেকশন

বগুড়ায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জ্বালানি তেলের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি 

নওগাঁয় দু’টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়

বগুড়ায় শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্টে ৩ যানবাহনকে জরিমানা