ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৪:৪১ পিএম

ফেনীতে বিদেশি মদ-বিয়ারসহ মাদক কারবারি আটক

ফেনীতে বিদেশি মদ-বিয়ারসহ মাদক কারবারি আটক

ফেনীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিদেশি বিয়ারসহ কামরুল ইসলাম (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল বুধবার(৮ জুলাই) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার রোডের বাথানিয়া এলাকায় আইরিন ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান চালানো হয়। এ সময় ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর এলাকার বাসিন্দা কামরুল ইসলামকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়।

আরও পড়ুন

এ ঘটনায় ডিবি পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে গ্রেফতার কামরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন জমি পানির নিচে

২০২৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশের অধিকাংশ ড্রাইভার, হেলপার থেকে ড্রাইভার হয়েছেন: সড়কমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ: হুমায়ুন কবির