ভিডিও মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ০৬:০৮ পিএম

পাথর হতে পারে গলাতেও

সংগৃহীত,পাথর হতে পারে গলাতেও

স্বাস্থ্যকথা ডেস্ক : আমরা সাধারণত কিডনি বা পিত্তথলিতে পাথর হওয়ার কথা শুনে অভ্যস্ত। কিন্তু শরীরের আরও এক সংবেদনশীল জায়গা গলাতেও পাথর হতে পারে! শুনতে অদ্ভুত মনে হলেও অনেক সময় রোগীরা নিজেরাই গলা থেকে পাথর বের হতে দেখে বিচলিত হয়ে পড়েন। চিকিৎসার পরিভাষায় এই সমস্যাকে বলা হয় ‘টনসিল স্টোন’ বা ‘টনসিলোলিথ’। কেন হয় এই সমস্যা আর এর প্রতিকারই বা কী, তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন নাক-কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকরা।

টনসিল স্টোন আসলে কী ঃ আমাদের টনসিলের ভেতরে ছোট ছোট ভাঁজ বা গর্ত থাকে, যাকে চিকিৎসকরা বলেন ‘টনসিলার ক্রিপ্ট’। এই গর্তগুলোতে যখন খাবারের কণা, লালা, মৃত কোষ বা বিভিন্ন জীবাণু জমে যায় এবং ধীরে ধীরে ক্যালসিয়ামের মতো খনিজের সঙ্গে মিশে শক্ত হয়ে যায়, তখনই তা পাথরের মতো আকার নেয়। এই স্টোনগুলো সাধারণত সাদা বা হলদে রঙের হয় এবং টনসিলের ওপরে ছোট ছোট দানার মতো দেখা যেতে পারে।

কেন হয় এই সমস্যা ঃ যাদের বারবার টনসিল ইনফেকশন বা টনসিলাইটিস হয়, তাদের এই সমস্যা হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। সংক্রমণের ফলে টনসিলের খাঁজগুলো আরও গভীর হয়ে যায়, ফলে সেখানে ময়লা জমার প্রবণতা বাড়ে। এছাড়া মুখের সঠিক পরিচ্ছন্নতা বজায় না রাখা, পর্যাপ্ত পানি পান না করা এবং ধূমপান বা মুখ শুকিয়ে থাকার সমস্যাও টনসিল স্টোনের ঝুঁকি বাড়াতে পারে।

উপসর্গ বা লক্ষণগুলো কী কী ঃ অনেক সময় টনসিল স্টোন থাকলেও তা সহজে বোঝা যায় না। তবে কিছু সাধারণ লক্ষণ দেখে এটি শনাক্ত করা সম্ভব।

মুখে দুর্গন্ধ: নিয়মিত ব্রাশ করার পরও যদি মুখের দুর্গন্ধ না যায়, তবে তার পেছনে টনসিল স্টোন দায়ী হতে পারে। চিকিৎসায় একে বলা হয় ‘হ্যালিটোসিস’।

গলায় অস্বস্তি: সবসময় মনে হতে পারে গলায় কিছু একটা আটকে রয়েছে বা খচখচ করছে।
গিলতে সমস্যা: খাবার বা থুতু গিলতে গেলে গলায় ব্যথা বা অসুবিধা হতে পারে।
অন্যান্য: কানে ব্যথা, শুকনো কাশি বা মুখে অদ্ভুত স্বাদ অনুভূত হওয়া

আতঙ্কিত হওয়ার কিছু নেই ঃ অনেকেই মনে করেন গলার এই পাথর থেকে বোধহয় ক্যান্সার হতে পারে। তবে চিকিৎসকদের মতে, ক্যান্সারের সঙ্গে টনসিল স্টোনের কোনো সম্পর্ক নেই। এটি কোনো সংক্রামক বা প্রাণঘাতী রোগ নয়। অনেক সময় এই স্টোন নিজে থেকেই বেরিয়ে যায় বা অজান্তে গিলে ফেললেও শরীরের কোনো ক্ষতি হয় না।

প্রতিকার ও ঘরোয়া যত্ন ঃ টনসিল স্টোনের সমস্যা থেকে মুক্তি পেতে বা এটি প্রতিরোধ করতে কিছু নিয়ম মেনে চলা জরুরি:

আরও পড়ুন

নুনজলে গার্গল: হালকা গরম নুনজলে নিয়মিত গার্গল করলে স্টোন নরম হয়ে বেরিয়ে আসতে পারে।

মুখের পরিচ্ছন্নতা: নিয়মিত দাঁত ও জিভ পরিষ্কার রাখা, ফ্লস ব্যবহার করা এবং খাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে নেওয়া জরুরি।

পানি পান: পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে যাতে মুখ শুকিয়ে না যায়।

সতর্কতা: কটন বাড বা অন্য কিছু দিয়ে জোরে খোঁচাখুঁচি করে স্টোন বের করার চেষ্টা করা বিপজ্জনক। এতে টনসিলে রক্তপাত বা সংক্রমণ হতে পারে।

কখন যাবেন চিকিৎসকের কাছে ঃ যদি ঘরোয়া উপায়ে সমস্যা না কমে, বারবার স্টোন ফিরে আসে বা গিলতে প্রচন্ড কষ্ট হয়, তবে অবশ্যই একজন ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। অনেক সময় চিকিৎসক চেম্বারেই বিশেষ পদ্ধতিতে স্টোন বের করে দেন। তবে সমস্যা খুব বেশি হলে চিকিৎসকরা ‘টনসিলেকটমি’ বা টনসিল বাদ দেওয়ার অস্ত্রোপচারের পরামর্শ দিতে পারেন।

মনে রাখবেন, মুখে দুর্গন্ধ মানেই সবসময় পেটের সমস্যা নয়; অনেক সময় এর কারণ লুকিয়ে থাকতে পারে আপনার গলার ভেতরেই। তাই সচেতন হোন এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের নতুন সিনেমায় ইধিকা?

পাথর হতে পারে গলাতেও

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় জোটকে আশ্বস্ত করলেন স্পিকার

প্রাক্তনকে কেন সহজে ভুলতে পারে না মানুষ?

বর্ষায় চুলের যত্ন নিবেন যেভাবে

এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রামে পানিতে আটকা পর্যটক এক্সপ্রেস