ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০২:২৯ এএম

বগুড়ায় দেড়শ’ বোতল ফেয়ারডিল ও এস্কাফসহ ৩ নারী গ্রেফতার

বগুড়ায় দেড়শ’ বোতল ফেয়ারডিল ও এস্কাফসহ ৩ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে দেড়শ’ বোতল ফেয়ারডিল ও এস্কাফসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নওগাঁ থেকে ছেড়ে আসা সিএনজি চালিত একটি অটোরিকশায় চেপে মাদকদ্রব্য নিয়ে মাদক কারবারিরা বগুড়ার দিকে আসছে,এ খবর পেয়ে র‌্যাব-১২ বগুড়ার একটি দল গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে বগুড়া মহানগরের পশ্চিম গোদারপাড়া এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সদরের গোকুল পশ্চিমপাড়ার মোহাম্মদ আলীর স্ত্রী লাইলী বেগম (৫০) ও শাজাহানপুর উপজেলার পান্ডারপাড়ার মকবুল হোসেনের স্ত্রী মর্জিনা বেগম (৫০)কে ৭০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিলসহ গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

অপরদিকে, একইদিনে সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার সাজাপুরে মহাসড়কে আরো একটি চেকপোস্ট বসানো হয়। এসময় রংপুর টু ঢাকাগামী আহাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে আনজুরা (৩৮) নামে আরো এক নারীকে গ্রেফতার করে তার হেফাজত হতে ৮০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

ধৃত আঞ্জুয়ারা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী থানার কাশুয়া বালিয়া বস্তির মৃত রহিম উদ্দিনের মেয়ে। তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রাজশাহী

সরকারের তিন সচিব পদে রদবদল

নবনির্বাচিত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন শনিবার

পেঁপে চাষে সফল পাঁচবিবির মোতালেব হোসেন

রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে ড. ইউনূস

শপথ নিলেন নতুন চার মন্ত্রী