ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৬:১০ পিএম

কেপ ভার্দের ম্যাচের আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

কেপ ভার্দের ম্যাচের আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে, ছবি সংগৃহীত ।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের নকআউট পর্বের আগে আর্জেন্টিনা শিবিরে মিলেছে বড় স্বস্তির সংবাদ। চোট কাটিয়ে আবারও দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচেই মাঠে দেখা যেতে পারে তাকে।

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় এবারের বিশ্বকাপের অন্যতম চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রোমেরোর ফেরা আর্জেন্টিনার রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান ২৮ বছর বয়সি এই ডিফেন্ডার। ম্যাচের ৫৭তম মিনিটে ব্যথা অনুভব করলে তাকে মাঠ ছাড়তে হয়। সেই কারণে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তিনি খেলতে পারেননি। ওই ম্যাচে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি প্রথম একাদশে সুযোগ পান এবং আর্জেন্টিনা ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

জর্ডান ম্যাচের পরই আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছিলেন, নকআউট পর্ব শুরুর আগেই রোমেরোকে ফিরে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। সেই আশারই বাস্তব রূপ মিলেছে সোমবার (২৯ জুন) ক্যানসাস সিটিতে দলের অনুশীলনে। একদিনের বিশ্রামের পর পুরো দলের সঙ্গে সমানতালে অনুশীলন করেছেন রোমেরো।

আরও পড়ুন

এদিকে তিনটি গ্রুপ ম্যাচেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শেষ ৩২-এ উঠেছে আর্জেন্টিনা। এখন নকআউট মঞ্চে রক্ষণভাগের অন্যতম ভরসা রোমেরোকে ফিরে পেলে স্ক্যালোনির দল আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

বিএম কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

সিনিয়র ম্যানেজার নেবে আকিজ ফুড, আবেদন অনলাইনে

বগুড়ার আদমদীঘিতে ৪২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২

আধুনিক জাহেলিয়াত ও শিশু সুরক্ষা: সমাজ কোন পথে

ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা