ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৬:০১ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী

জিডি ও মামালা করার সময় রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে না তাই দেশে ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে

সংগৃহীত,জিডি ও মামালা করার সময় রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে না তাই দেশে ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ধর্ষণের ঘটনা বা পরিসংখ্যান বৃদ্ধির পেছনের মূল কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, বর্তমানে বিচারপ্রার্থী নারী ও শিশুরা কোনো ধরনের সামাজিক বা রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই অত্যন্ত সহজে থানায় কিংবা অনলাইনে জিডি ও এফআইআর দাখিল করতে পারছেন।

তিনি আরও বলেন, অতীতের তুলনায় এখন যেকোনো অপরাধের ঘটনা রেকর্ড করার এই অবাধ সুযোগ তৈরি হওয়ার কারণেই মূলত পরিসংখ্যানে ধর্ষণের সংখ্যাটি কিছুটা বেশি দেখা যাচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগামী অর্থবছরের পরিচালন ও উন্নয়ন ব্যয় ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, আগে সামাজিক ও রাজনৈতিক নানাবিধ প্রতিবন্ধকতা এবং হস্তক্ষেপের কারণে ধর্ষিতারা থানায় গিয়ে মামলা রেকর্ড করতে পারতেন না বা যেতেন না। বর্তমান সরকারের আমলে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে এবং এখন অপরাধের তথ্য গোপনের কোনো সুযোগ নেই। তবে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাওয়ার এই চিত্রকে নেতিবাচকভাবে না দেখে আইনি প্রক্রিয়া ও অপরাধ নথিভুক্তকরণের স্বচ্ছতা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

একই সঙ্গে তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, দেশের যেখানেই নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটছে, পুলিশ বিভাগ তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। বিগত ১০-১৫ বছরের অপরাধের তুলনামূলক খতিয়ান তুলে ধরে তিনি দাবি করেন, খুন, ডাকাতিসহ অন্যান্য প্রায় সব ধরনের অপরাধের সূচকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঐতিহাসিকভাবে অনেক উন্নত ও সুসংহত অবস্থানে রয়েছে।

এর আগে ছাঁটাই প্রস্তাবের পক্ষে কথা বলতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালন ও উন্নয়ন ব্যয় চেয়েছে ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা। আমি একটু বিনীতভাবে কয়েকটা পরিসংখ্যানের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। মার্চ এবং এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড রেকর্ড হয়েছে ৬০৫টি। অন্যান্য অপরাধের মধ্যে ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ, ২২১৪টি চুরির ঘটনা, ১২৯টি পুলিশের আক্রান্ত হবার ঘটনা ঘটেছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেকো ফুডসের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

বিএম কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

সিনিয়র ম্যানেজার নেবে আকিজ ফুড, আবেদন অনলাইনে

বগুড়ার আদমদীঘিতে ৪২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২

আধুনিক জাহেলিয়াত ও শিশু সুরক্ষা: সমাজ কোন পথে