ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০৭:৪৩ পিএম

কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখায় ২৯ ঘণ্টা ধরে ১২ জনের অবস্থান

কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখায় ২৯ ঘণ্টা ধরে ১২ জনের অবস্থান, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তের শূন্যরেখার কাছে জমির আইলে রাত কাটলো পুশইনের চেষ্টার শিকার ১২ নারী-শিশু ও পুরুষের। ২৯ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের বিষয়ে কোনও সুরাহা হয়নি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কয়েক দফায় পতাকা বৈঠকের আহ্বান জানালেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাতে সাড়া দেয়নি।

এ বিষয়ে আজ শনিবার (১৩ জুন) সকালে বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বলেন, শূন্যরেখার ভারতীয় ৫০ গজের মধ্যে ওই ১২ জন পাটক্ষেতের আইলে এখনও বসে আছেন। সেখানেই তাদের রাত কেটেছে। আজ পতাকা বৈঠকের সময় নির্ধারণ করা আছে। দেখা যাক কী হয়। শুক্রবারও দুই বার পতাকা বৈঠকের সময় নির্ধারিত ছিল। তবে তাতে কোনও সাড়া দেয়নি বিএসএফ। বিজিবি বলছে, সীমান্তে সতর্ক অবস্থানে আছেন তাদের সদস্যরা। সেখানে বাংলাদেশ প্রান্তে মাথাভাঙ্গা নদীর পাড়ে স্থানীয় বাসিন্দারাও পুশইন ঠেকাতে সহযোগিতা করছেন।

গতকাল ভোর ৫টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করে বিএসএফ। তবে সে চেষ্টা প্রতিহত করেন বিজিবি ও স্থানীয় লোকজন।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দারা বলেন, দুই দেশের সীমান্ত পিলার ১৪৮/৩ এস। এই পিলার থেকে ভারতীয় ৫০ গজের মধ্যে একটি পাটক্ষেতের আইলে শিমুলগাছের তলায় বসে আছেন ১২ জন। রোদে পুড়ে তারা ক্লান্ত। নারীরা কাঁদছেন, শিশুরা প্রচণ্ড ক্ষুধার্ত। এর মধ্যে ১০ মাস থেকে ৪ বছরের শিশু আছে। এক নারী অন্তঃসত্ত্বা। তারা কৌশলে কিছু বিস্কুট, পাউরুটি, দুধ, কলা ও পানি তাদের কাছে দিয়ে এসেছেন। রাতেও খাবারের ব্যবস্থা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডিমলায় ওজনে কম ও বিএসটিআই সনদ না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার শেরপুরের মির্জাপুর-জোড়গাছা সড়কের বেহাল দশা

বগুড়ায় স্কুল ছাত্রী অপহরণ, বাবা খালাস ছেলের ১৪ বছর কারাদন্ড

পাবনার চাটমোহরে কৃষক রোপা আউশে ঝুঁকেছে, ফলন ভালো, খরচ কম

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যাকান্ডে জড়িতরা অধরা

বগুড়ার শিবগঞ্জে ছাত্রলীগ নেতা পাইলট গ্রেফতার