ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৭:১৯ এএম

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি, সংগৃহীত, ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি বৈতরণী পার হতে একটি রাজনৈতিক দলকে ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্প থেকে ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সংসদে কার্যপ্রণালী বিধির ৬৮ ধারায় আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

মন্ত্রী জানান, আরডিএস ইসলামী ব্যাংকের একটি ক্ষুদ্রঋণভিত্তিক প্রকল্প, যেখানে সাধারণত ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় এবং নারী গ্রাহকের সংখ্যাই বেশি। তাঁর দাবি, নির্বাচনের আগে অনেক নারীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল এবং ভোটের বিনিময়ে নানা প্রতিশ্রুতিও দেওয়া হয়।

সালাহউদ্দিন আহমেদের ভাষ্য অনুযায়ী, আরডিএস প্রকল্পের মাধ্যমে মোট ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার কোটি টাকা আগে এবং ৫ আগস্টের পর নির্বাচনি উদ্দেশ্যে আরও ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, যার কোনো সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

এছাড়া তিনি অভিযোগ করেন, একটি শিল্পগোষ্ঠীকে ৭০০ কোটি টাকা এবং আরেকটি প্রতিষ্ঠানকে প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই ৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

ব্যাংকটির জনবল ব্যবস্থাপনাতেও অনিয়মের অভিযোগ তুলে মন্ত্রী বলেন, নিয়ম না মেনে প্রায় ৯ হাজার দক্ষ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের পরিবর্তে রাজনৈতিক পরিচয়সম্পন্ন ৬ হাজার নতুন কর্মী নিয়োগ এবং ১৩ হাজার কর্মীকে অনিয়মিতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

শক্তিশালী গণতন্ত্র ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩ জনের মধ্যে মামা-ভাগনির মৃত্যু

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবির বক্স অফিসে বাজিমাত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

ঢাকা-চট্টগ্রামসহ দশ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস