ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬ ০৫:৩৪ এএম

গাইবান্ধার সাদুল্লাপুরে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুরে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলন্ত একটি অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ মিয়া(৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে সাদুল্লাপুর-গাইবান্ধা সড়কের মেসার্স শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামের মধু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, আজ শুক্রবার (৫ জুন) দুপুরে আব্দুল্লাহ মিয়া বাড়ি থেকে টায়ার নিয়ে খেলতে-খেলতে ওই ফিলিং স্টেশনের রাস্তা পার হওয়ার সময় গাইবান্ধাগামী একটি অটোরিকশার নিচে পড়ে যায়। এসময় গাড়িটির চাকা তার বুকে উঠে মারাত্মকভাবে আহত হয়। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল্লাহ মিয়া মারা যায়।

এদিকে, এলাকাবাসীর অভিযোগ মেসার্স শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানের সড়কের পাশে বিশাল একটি মেহগনি গাছ রাস্তার দিকে হেলে পড়েছে। এ গাছটির সাথে প্রায়ই যানবাহনের ধাক্কা লেগে ইতোমধ্যে অনেক মানুষের মৃত্যু হয়েছে। একইভাবে শিশু আব্দুল্লাহ মিয়ারও মৃত্যু হলো। এ স্থান থেকে হেলেপড়া ওই গাছটি দ্রুত অপসারণ করা না হলে আবারও যেকোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। তবে হেলেপড়া গাছের কারণে প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটছে। গাছটি অপসারণ করা দরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেরা শুধু চাকরি চায় আর ঠিকাদারি করতে চায় : মির্জা ফখরুল

আমাকে ছেড়ে দেন, আমার ড. ইউনুসের কিস্তি আছে : রিকশা চালক

পাবনার চাটমোহরে লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল জব্দ

রংপুরে সরকারি ওষুধসহ একজন গ্রেফতার

ক্যান্সার ও চোখের টিউমারে আক্রান্ত ৯ বছরের সুমাইয়া জন্য সাহায্যের আবেদন

বর্ষার নতুন পানিতে বগুড়ার নন্দীগ্রামে চলছে মাছ ধরার উৎসব