ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ০৭:৫৬ বিকাল

বাস-মাইক্রোবাস-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১, আহত-১৫

বাস-মাইক্রোবাস-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১, আহত-১৫

গোপালগঞ্জ সদরে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

আজ সোমবার (২৫ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।   দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।  

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শিপলু আহম্মেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীতদিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘচে। এ সময় অপর একটি প্রাইভেটকারও পেছন থেকে মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়| এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে এবং মাইক্রোবাস ও প্রাইভেটকার সড়কের ওপর দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক ঘটনাস্থলে নিহত এবং বাস ও প্রাইভেটকারের অন্তত ১৫ যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সর্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর মেয়াদি নতুন ঋণ কর্মসূচিতে আগ্রহী আইএমএফ

সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যু ভারতীয় পেসারের

ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

সমাজসেবা অধিদপ্তরের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৮৫টি

বগুড়ার শেরপুরে বিষধর পদ্ম গোখরা উদ্ধার: পরে অবমুক্ত