ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দরে টানা ১০ দিনের বন্ধ শুরু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দরে (ইন্টারচেঞ্জ পয়েন্ট) টানা ১০ দিনের বন্ধ শুরু হয়েছে। রেলওয়ে সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার(২১মে) থেকে এই বন্দর পথে ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রেন প্রবেশ বন্ধ রয়েছে।
আগামী শনিবার পর্যন্ত বন্ধ শেষে আগামী রোববার(৩১মে) এই পথে ট্রেনে ভারত থেকে পণ্য আমদানি যথারীতি শুরু হবে। রহনপুর রেলবন্দর স্টেশন মাস্টার মামুনুর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ রেলওয়ের ডেপুটি ডিরেক্টর (ইন্টারচেঞ্জ) আবুল খায়ের স্বাক্ষরিত এক চিঠির বরাতে স্টেশন মাস্টার বলেন, বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার থেকে ব্যাংক ও কাস্টমস অফিস ছুটি থাকবে। এ কারণে ২১ মে থেকেই কোন আমদানি পণ্যবাহী ট্রেন গ্রহণ করা সম্ভব হবে না।
আরও পড়ুনফলে চিঠিতে ওই সময়ে কোন ট্রেন না পাঠাতে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। তবে বন্ধের সময় আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রেন ভারতে ফেরত যেতে পারবে। দু’দেশের সংশ্লিষ্ট সকল পক্ষকে এসব বিষয় ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
স্টেশন মাস্টার আরও বলেন, সর্বশেষ গত বুধবার(২০মে) ভারত থেকে প্রায় আড়াই হাজার টন ডিওসি (ড্রাই ওয়েল কেক বা খৈল যা গবাদিপশু, পোল্ট্রি ও মাছের খাবার হিসিবে ব্যবহৃত) নিয়ে ৪২টি ওয়াগনের একটি ট্রেন ভারতের মধ্যপ্রদেশের একটি স্টেশন থেকে পশ্চিমবঙ্গের মালদা জেলার সিঙ্গাবাদ রেলবন্দর (স্টেশন) হয়ে রহনপুর রেলবন্দরে প্রবেশ করে। ট্রেনটি এরই মধ্যে বাংলাদেশের সিরাজগঞ্জ বাজার স্টেশন গন্তব্যে পৌঁছে গেছে।
মন্তব্য করুন


_medium_1779720570.jpg)
_medium_1779719884.jpg)




