ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬ ০৪:৩৭ পিএম

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

আজ শনিবার (৯ মে) আরেক কনটেন্ট ক্রিয়েটর ‘ডানা ভাই জোশ’ (কামরুন নাহার ডানা) তার ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান।

পোস্টে তিনি বলেন, কারিনা গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। কয়েকদিন আগে হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন, যার ফলে তার লিভার বিকল হয়ে গেছে।

তিনি আইসিইউতে ছিলেন জানিয়ে পোস্টে ডানা বলেন, গত রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ডানা তার পোস্টে আরও বলেন, তার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার চেষ্টা করছে, কারণ তার অবস্থা খুবই সংকটাপন্ন। আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে তার জন্য আপনারা দোয়া করবেন।

পোস্টে কামরুন নাহার ডানা জানান, কোনো সহায়তার প্রয়োজন হলে তারা অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত দয়া করে তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন তিনি।

নানা হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের জন্য জনপ্রিয়তা পেলেও কারিনা কায়সার চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

কারিনার দাদি রানী হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু। বাবা কায়সার হামিদ জাতীয় দলের সাবেক ফুটবলার। আর মা শাহনাজ সুলতানা কায়সার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙনে ১শ”৪০ পরিবারের বসতভিটা বিলীন

সিরাজগঞ্জের শাহজাদপুরের রাউতারা বালুর রিংবাঁধে সরকারের প্রতি বছর কোটি টাকা জলে

৩০ লাখ মানুষকে পুশ ইনের চিন্তা করছে ভারত : নাসিরুদ্দিন পাটোয়ারী

ভারত এখনো নিজেই রাষ্ট্র হয়ে ওঠেনি : ব্যারিস্টার ফুয়াদ

জাতীয় স্কুল ক্রিকেটে চট্রগ্রামকে হারিয়ে সেমিফাইনালে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

কুড়িগ্রামের রাজারহাটে বজ্রপাতে নারী আহত