ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬ ০১:৩৩ পিএম

সিলেটে হামে উপসর্গে ৫ ঘণ্টায় ‍তিন শিশুর মৃত্যু

সিলেটে হামে উপসর্গে ৫ ঘণ্টায় ‍তিন শিশুর মৃত্যু

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন তিন শিশুর মৃত্যু হয়েছে।  

গতকাল বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে পাঁচ ঘণ্টার ব্যবধানে ছয় থেকে আট মাস বয়সি তিনজনের মৃত্যু হয়। 

মারা যাওয়া শিশুরা হলো- সিলেট নগরের আখালিয়া এলাকার আবদুল মুমিনের আট মাস বয়সি ছেলে মাহদী হাসান, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার জাকারিয়ার সাত মাস বয়সি মেয়ে শিশু জারা এবং শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের সুনু মিয়ার ছয় মাস বয়সি ছেলে মুস্তাকিম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টায় মুস্তাকিম, সন্ধ্যা ৭টায় মাহদী হাসান এবং রাত ১১টায় জারা মারা যায়।

এ ঘটনায় সিলেটে হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। এর আগে গত সোমবারও এক দিনে তিন শিশুর মৃত্যু হয়েছিল। মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনের হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামের সংক্রমণ ঠেকাতে টিকাদানের কোনো বিকল্প নেই। তাদের বাঁচাতে চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু অনেক সময় কিছুই করার থাকে না।

তিনি বলেন, হামের রোগী দিন দিন বাড়ছে। টিকা ছাড়া এই রোগ প্রতিরোধের কার্যকর কোনো বিকল্প নেই। সরকার টিকাদান কর্মসূচি চালু রেখেছে, কিন্তু এখনো অনেক অভিভাবকের মধ্যে অনীহা রয়েছে। 

মাহবুবুল আলম বলেন, ১০ মে পর্যন্ত সারা দেশে এবং ২০ মে পর্যন্ত সিলেট সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম টিকাদান কর্মসূচি চলবে। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি সব শিশুকে টিকা দিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবাসহ চার যুবক গ্রেফতার

বৈষম্যহীন দেশ গঠনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

‎সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৮

জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমির

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী