চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের রাউজান উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও একটি ছোরাসহ মোহাম্মদ দৌলত (৩৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ঘাটকূল কাশেম আলী বাড়ির নুরুল ইসলামের ছেলে।
আজ বুধবার (১৫ এপ্রিল) ভোরে রাউজান থানার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার আওতাধীন ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ দৌলতকে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের কাঠের আলনার দ্বিতীয় তাক থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া ঘরের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় তৈরি ছোরা জব্দ করা হয়।
আরও পড়ুনরাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776358037.jpg)
_medium_1776357230.jpg)
_medium_1776356651.jpg)
_medium_1776356151.jpg)
_medium_1776355901.jpg)
_medium_1776355496.jpg)


