ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৬, ০১:৪০ রাত

পীর শামীম হত্যার ঘটনায় দুইশতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে মামলা

ছবি: সংগৃহীত, পীর শামীম হত্যার ঘটনায় দুইশতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে মামলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে মামলা করেন।

পুলিশ জানায়, মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং সই-সাক্ষর প্রক্রিয়া চলছে। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় দরবারে হামলার উস্কানির অভিযোগ উল্লেখ রয়েছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত শনিবার ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে ফিলিপনগরে পীর শামীম জাহাঙ্গীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় তাকে মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিভিতে আসছে আব্রাহাম তামিমের ‘পিয়ারলাল’

জামায়াত একটি সুশৃঙ্খল দল: স্পিকার

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল-লেবানন

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা