ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ রাত

আদমদীঘিতে ঐতিহ্যবাহি  চৈত্র সংক্রান্তি চড়ক মেলা আজ

ছবি: সংগৃহীত, আদমদীঘিতে ঐতিহ্যবাহি  চৈত্র সংক্রান্তি চড়ক মেলা আজ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :  আজ বাংলা ৩১ চৈত্র-১৪৩২ মঙ্গলবার বগুড়ার আদমদীঘিতে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের চৈত্র সংক্রান্তি চড়ক মেলা অনুষ্ঠিত হবে। তাদের পঞ্জিকা মতে বাংলা বছরের সমাপনী মাসের শেষ দিন ৩০ চৈত্র এই চড়ক ঘুড়ানো পূজার এই দিনটিকে চৈত্র সংক্রান্তি বলা হয়ে থাকে। দিনটি উপলক্ষে আদমদীঘি উপজেলা সদরের মাঝিপাড়া গ্রামে চড়কতলা মন্দিরের সামনে প্রায় ৮শ’ বছরের অধিক কাল পূর্ব থেকে চৈত্র সংক্রান্তিতে মানুষের পিঠে বড়শি ফুটিয়ে চড়ক ঘুরানো ও মেলা বসে থাকে।

মন্দির ও চড়কপূজা আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা বাবু শিবেশ চন্দ্র নিয়োগী ভ্যানু বাবু ও কাঞ্চন সরকার জানায়, তাদের মতে বাংলা সনের শেষ মাসের নামকরণ করা হয়েছে-চিত্রা-নক্ষত্রের নামনুসারে। আদিগ্রন্থ পুরাণে বর্ণিত ২৭টি নক্ষত্র আছে যা রাজা প্রজাপতির দক্ষের সুন্দরী কন্যার নামানুসারে নামকরণ করা হয়। হিন্দুধর্মে কথিত মতে মহা ধুমধামে চন্দ্রদেবের সংগে বিয়ে হলো দক্ষের ২৭কন্যার। দক্ষের এক কন্যা চিত্রার নামানুসারে চিত্রানক্ষত্র এবং চিত্রানক্ষত্র থেকে চৈত্র মাসের নামকরণ করা হয়। আর হিন্দু সম্প্রদায়ের চৈত্র মাসের অন্যতম প্রধান উৎসব চড়কপুজা।

আরও পড়ুন

আদমদীঘি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার জানান, প্রতি বছরের মত এবারও আজ মঙ্গলবার বিকেলে লম্বা গাছের খুটিতে বাঁশ বেঁধে দড়ি ঝুলিয়ে চড়ক গাছ তৈরি করে মানুষের পিঠে বড়শি ফুটিয়ে চড়ক ঘুরানো হবে। চড়ক কল্পে মানুষের পিঠে বড়শি ফুটানোসহ তান্ত্রিকমন্ত্র পরিচালনা করবেন মাঝিপাড়া গ্রামের সন্যাসী মদন বিশ্বাস এবং পিঠে বড়শি ফুটিয়ে চড়ক করবেন খোকন চন্দ্র বিশ্বাস। এই চড়ক ঘুরানো ও মেলা দেখতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শতশত হিন্দু সম্প্রদায় ছাড়াও অন্য ধর্মাবলম্বি শিশু কিশোর, নারী ও পুরুষের সমাগম ঘটে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিভিতে আসছে আব্রাহাম তামিমের ‘পিয়ারলাল’

জামায়াত একটি সুশৃঙ্খল দল: স্পিকার

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল-লেবানন

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা