সৈকতে ভেসে এল বিরল প্রজাতির মৃত কচ্ছপ
দীর্ঘদিন পর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে বিরল প্রজাতির একটি বিশাল আকৃতির মৃত কচ্ছপ।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশে হোটেল সি-ভিউ সংলগ্ন সৈকতে কচ্ছপটি দেখতে পায় উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরার সদস্য আবদুল জলিল।
কচ্ছপটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। কুয়াকাটা সৈকতে চলতি বছরে উদ্ধার হওয়া মৃত কচ্ছপের মধ্যে প্রথম বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহ-সাংগঠনিক সম্পাদক কে এম বাচ্চু বলেন, বিপন্ন প্রজাতির এসব কচ্ছপ সৈকতে বারবার ভেসে এলেও এর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। যে কচ্ছপটি ভেসে এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (অলিভ রিডলি)। এটি একটি পুরুষ কচ্ছপ।
তিনি জানান, বঙ্গোপসাগর উপকূলের কুয়াকাটা এলাকায় বর্ষা মৌসুম শুরু হলেই প্রায় সময় একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসতে দেখা যায়। তবে কেন এই মৃত্যুর সংখ্যা বাড়ছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। চলতি বছরে এই প্রথম একটি মৃত কচ্ছপ সৈকতে ভেসে এসেছে।
আরও পড়ুনকুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেক বলেন, সৈকতে মৃত কচ্ছপ ভেসে আসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কুয়াকাটা উপকূলীয় এলাকায় মাঝে মধ্যে বিপন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপ ভেসে আসার ঘটনা ঘটে। অনেক সময় জেলেদের জালে আটকা পড়া বা বিভিন্ন আঘাতের কারণে এসব কচ্ছপের মৃত্যু হতে পারে। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কচ্ছপটিকে দ্রুত মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যাতে কোন দুর্গন্ধ না ছড়ায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1773330674.jpg)


_medium_1773330211.jpg)


_medium_1773315304.jpg)