ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৯:৩১ রাত

সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পথে দুবাইয়ের বিমানবন্দরে প্রবাসী নিখোঁজ

সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পথে দুবাইয়ের বিমানবন্দরে প্রবাসী নিখোঁজ

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাংলাদেশে আসার পথে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে পড়ে সৌদি আরব থেকে দুবাই গিয়ে নিখোঁজ হয়েছেন রফিকুল ইসলাম (৪০) নামে জামালপুরের মাদারগঞ্জের এক প্রবাসী। এই ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ দিন ধরে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই নিখোঁজ রফিকুলের। 

নিখোঁজ রফিকুল ইসলাম উপজেলার সিধুলী ইউনিয়নের মদন গোপাল এলাকার মৃত লাল মাহমুদ মণ্ডলের ছেলে। পাঁচ বছর আগে তিনি সৌদি আরব যান। সেখানে আল-কাসিম শহরে মিনিস্টার বলোদিয়া কোম্পানির অধীনে একটি গ্যারেজে কাজ করতেন।

নিখোঁজের স্বজনেরা জানান, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ১১টায় সৌদি আরবের আল-কাসিম বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন তিনি। বিমানটি দুপুর ২টার দিকে দুবাইয়ের শারজাহ বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকে বাংলাদেশগামী পরবর্তী ফ্লাইটটি বাতিল হয়ে যায়। ওই দিন বাংলাদেশ সময় ভোর ৪টা পর্যন্ত পরিবারের সঙ্গে রফিকুল ইসলামের শেষ কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

রফিকুল ইসলামের স্ত্রী আর্জিনা বেগম বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সেহরির সময় আমার স্বামীর সঙ্গে শেষ কথা হয়। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই। আট দিন ধরে আমার স্বামী নিখোঁজ। তিনি কোথায় আছেন, কেমন আছেন-আমরা কিছুই জানি না। মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, আমার স্বামীকে আমাদের কাছে ফিরিয়ে দিন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, আমাদের একজন রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন-বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ১৬শ কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

রাশমিকার বিয়ের অনুষ্ঠানে খালি পায়ে হাজির রাম চরণ

পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

ভারতে পাচারের সময় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার, পাচারকারী আটক

বগুড়ার শিবগঞ্জে অবৈধ ইটভাটা ৩৫ টি, নিরব প্রশাসন

বগুড়ার আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে বিঘ্ন সৃষ্টি