আরাকান আর্মির হাতে বন্দি ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি
মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে বন্দি থাকা তিন বাংলাদেশিকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তারা হলেন—বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা বাপ্পি (২৮) ও ওসমান গনি রাব্বি (১৮) এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া গ্রামের জনি মিয়া (২২)।
আজ শুক্রবার (৬ মার্চ) দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনবিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে এই তিন জনকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। এর মধ্যে গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজনকে এবং পরে ২৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাছাকাছি বালুখালী নদীতে মাছ ধরতে গেলে আরও দুই জনকে নিয়ে যাওয়া হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





