ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৯:৫৪ রাত

বগুড়ার কাহালুতে গভীর রাতে পাহারাদারকে বেঁধে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

বগুড়ার কাহালুতে গভীর রাতে পাহারাদারকে বেঁধে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে কীটনাশক ও কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকাসহ  প্রায় সাড়ে ১০ লাখ টাকার বিভিন্ন ধরনের মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত ২টায় কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বোন বোনাই বটতলা বাজারের কীটনাশক ও এলপি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সোহাগ হোসেন ও কাপড় ব্যবসায়ী আব্দুস সালামের ব্যবসা প্রতিষ্ঠানে।

জানা গেছে, ঘটনার দিন গত রোববার রাত ১০ টার সময় ব্যবসায়ী সোহাগ ও আব্দুস সালাম তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। রাত ২ টার দিকে একদল ডাকাত বোনবোনাই বটতলা বাজারে এসে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাজারের দুই পাহারাদার দুদুমিয়া(৬১) ও নজরুলের হাত-পা বেঁধে ফেলে।

এরপর ডাকাতেরা ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানের তালা কেটে ভিতরে ঢুকে কীটনাশক, ৩০ টি এলপি গ্যাস সিলিন্ডার, থ্রিপিচ, সার্টের কাপড়, বাচ্চাদের পোষাক, লুঙ্গি, পাঞ্জাবি, জিন্সের প্যান্ট, জুতো, কসমেটি, নগদ টাকাসহ উল্লেখিত টাকার মালামাল সবুজ রঙের একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে রাত ৩ টার দিকে তারা নিবিঘ্নে বগুড়ার দিকে পালিয়ে যায়।এ বিষয়ে কাহালু থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

কাহালু থানার সিনিয়র এ.আই মাসুদ করিম ও মামলার তদন্তকারী অফিসার এস.আই সুজল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভিডিও ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প